খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ, পালালো দুই দুর্বৃত্ত
নিজস্ব প্রতিবেদক
Update Time :
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
4 Time View
Oplus_16908288
রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে থানায় প্রবেশ করে দুই ব্যক্তি। পরে নারী ডেস্কের পাশে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় তারা। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে পার্কিং এলাকার পাশে নারী ডেস্কসংলগ্ন স্থানে ককটেল নিক্ষেপ করে। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। থানার ভবন, স্থাপনা কিংবা সরকারি সম্পদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি থানার নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে থানার ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ আহত হননি। তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply