1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 12, 2026, 1:12 am

সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • 11 Time View

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে শাহ আলী থানার অন্তর্গত বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। নিহতরা অটোরিকশার যাত্রী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবাবেরবাগ এলাকায় বিকট শব্দে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও পথচারীরা গিয়ে দ্রুত ভেতরে আটকা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিটও। তারা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ চারটি শাহ আলী থানায় হস্তান্তর করার পর সেগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost