1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 12, 2026, 12:09 am

শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, নভেম্বর ১১, ২০২৬
  • 3 Time View

সাফ চ্যাম্পিয়নশীপে নতুন এক বাংলাদেশকে দেখল ফুটবলপ্রেমীরা। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে হামজা চৌধুরীর দল।  চারটি গোল করেছেন চার ফুটবলার। শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। পুরোটা সময় অসাধারণ ফুটবল খেলেছে টমাস ডুলির শিষ্যরা। শ্রীলঙ্কা সেই অর্থে সুযোগই তৈরি করতে পারেনি। বাংলাদেশের হয়ে গোলের শুরুটা করেছিলেন শমিত সোম। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ফারহান আলী। আর শেষটা করেছেন রাকিব। দৌড়ে একজনকে পেছনে ফেলে অসাধারণ ফিনিশিং ছিল সেটি। শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে তারা। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost