
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক। এছাড়া র্যালিতে নেতৃত্ব দেন কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিটি পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচিতে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply