1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 12, 2026, 1:11 am

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
  • 14 Time View

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা করেছেন। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় এ মামলা করা হয়।  নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল বলেন, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। ওই মামলায় দ্বীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও তথ্য জানা যাবে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্ত করবে নৌপুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় তাহসিফ। পরদিন টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। নদীর সীমানাপ্রাচীরের ২৯ নম্বর পিলারের কাছ থেকে তার ঝাঁপ দেওয়ার তথ্য পাওয়া যায়। পরে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাহসিফের মৃত্যুর ঘটনায় কী ঘটেছিল, সে বিষয়ে তদন্ত করছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দ্বীপকে জিজ্ঞাসাবাদ জন্য হেফাজতে নেয় পিবিআই।  জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী মাজার বস্তি এলাকায় পুলিশসহ কিছু লোক ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। ‌দ্বীপের তথ্য মতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দ্বীপকে নিয়ে পিবিআই শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে দ্বীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost