1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 12, 2026, 12:09 am

দর্শনা চেকপোস্টে পাবনার আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ১১, ২০২৬
  • 17 Time View

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পাবনার আটঘরিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চেকপোস্টের বহির্গমন ডেস্ক থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, জাহাঙ্গীর হোসেন ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য বহির্গমন ডেস্কে আসেন। তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost