1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 24, 2026, 12:28 pm

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৫

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
  • 18 Time View

রাজধানীর পূর্বাচলে একটি ছয়তলা বাসায় অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে ২৬ জন নারী। ওই বাসায় ডিজে পার্টির আয়োজন করা হতো। সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল চারটার দিকে  এ তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বলেন, বাসাটি থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী, বাকিরা পুরুষ। এ সময় পাঁচ বোতল মদ ও সিনথেটিক মাদক উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ফ্ল্যাটটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির নামের এক ব্যক্তির। তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন। এসব পার্টির জন্য তারা অনলাইনে বিজ্ঞাপন দিতেন। জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে ডিবি উত্তরের গোয়েন্দা সদস্যরা এ অভিযান শুরু করেন। মঙ্গলবার বিকেলে অভিযান শেষ হয়। অভিযানে ডিবির প্রধান শফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। ডিবির একটি সূত্র জানায়, বাসাটিতে ডিজে পার্টির নামে মাদকের আসর বসত। এসব পার্টিতে তরুণ-তরুণী ছাড়াও বিভিন্ন বয়সী মানুষ অংশ নিতেন। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সংগ্রহ করা হতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost