
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনায় চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া তিন মাদক কারবারির কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সংরক্ষণের গোডাউনে চুরির ঘটনায় চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply