1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 28, 2026, 6:52 am

হাম উপসর্গে ও ডেঙ্গুতে একদিনে ঝরল ৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 27 Time View

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরে প্রাণ হারিয়েছে চারজন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪২ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫১ জন। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ৯৭ জন। অন্যদিকে ডেঙ্গুতে চলতি বছরে মোট মারা গেছেন ৩৫২ জন। একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost