1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 28, 2026, 6:02 am

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে আটক ৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 7 Time View

চুয়াডাঙ্গা শহরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে সরকারি কলেজের সামনের দোকানগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন—চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়া এলাকার মো. রিয়াদ জোয়ার্দ্দার (২৭), জর্দারপাড়া এলাকার মো. আতিকুর রহমান (২৭), দৌলতদিয়াড় এলাকার মো. গালিব (১৮), মল্লিকপাড়ার মো. ইয়াসিন আরাফাত (২০) ও পলাশপাড়ার মো. মানিক (২২)। ভ্রাম্যমাণ আদালত মো. রিয়াদ জোয়ার্দ্দার ও মো. আতিকুর রহমানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অন্যদিকে, মো. গালিব, মো. ইয়াসিন আরাফাত ও মো. মানিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এদিকে, রাত ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের চাঁনমারি মাঠ থেকে আরও তিন যুবককে আটক করা হয়।  অভিযানকালে সরকারি কলেজের সামনের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁদের সতর্ক করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম অভিযানের এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost