1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 28, 2026, 6:02 am

কাহারোলে প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়নে অ্যাডভোকেসি সভা

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 8 Time View
Oplus_16908288

দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়ন নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পল্লী উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিবন্ধী যুবদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। গতকাল কাহারোল উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ‘মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজঅ্যাবিলিটি ইন অল ডমেইনস অব কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা রহমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক মো. আশরাফুল আলম। এ সময় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রহমান সুমন, ফিল্ড ইন্সপেক্টর, বিআরডিবির কমিউনিটি গ্রুপের নেতৃবৃন্দ এবং দীপশিখার ম্যাপইন সিবিআর প্রকল্পের সিবিআর কর্মকর্তা ওয়াসিম আলী, ফ্যাসিলিটেটর মীরা রায় ও সিবিআর ইন্টার্ন মুক্তি রায় উপস্থিত ছিলেন। এ ছাড়া ইয়ুথ ক্লাব ও ইমপ্যাক্ট গ্রুপের সদস্য এবং প্রতিবন্ধী যুবদের অভিভাবক ও পরিচর্যাকারীরা অংশ নেন। প্রধান অতিথি মো. আশরাফুল আলম একজন দৃষ্টিপ্রতিবন্ধী ও একজন শারীরিক প্রতিবন্ধী যুবকের সফলতার গল্প তুলে ধরেন। তিনি মাঠপর্যায়ে পরিচালিত বিভিন্ন কমিউনিটি গ্রুপের কার্যক্রমে প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্ত করে তাঁদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন। তিনি আরও জানান, প্রতিবন্ধী যুবদের উন্নয়ন ও দক্ষতা বিকাশে একটি বড় প্রকল্প নিয়ে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রয়োজনভিত্তিক ২২ ধরনের অনাবাসিক প্রশিক্ষণের পরিকল্পনা করা হচ্ছে। সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন দীপশিখার প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেব রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost