1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 28, 2026, 6:01 am

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 7 Time View
Oplus_16908288

দিনাজপুরের বিরল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন এনায়েতপুর বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে চোরাচালান চক্রের অপতৎপরতা রুখে দিতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost