1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 28, 2026, 6:02 am

বেলাবোতে ২০ দিনেও মেলেনি নিখোঁজ মাদ্রাসাছাত্র আরিফের সন্ধান, মানববন্ধন

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
  • 6 Time View

বেলনরসিংদীর বেলাবোতে মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী শিক্ষার্থী মো. আরিফের সন্ধান মেলেনি ২০ দিনেও। প্রিয় সন্তানকে ফিরে পেতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। আরিফকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড় উজিলাবো বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়নিখোঁজ আরিফ উপজেলার আমলাবো ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর আরিফ নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা শহিদ মিয়া বেলাবো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ইসলাম উদ্দিন বলেন, “আরিফ নিখোঁজের ২০ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। আরিফকে খুঁজে পেতে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।” নিখোঁজ আরিফের শারীরিক প্রতিবন্ধী বাবা শহিদ মিয়া বলেন, ছেলেকে খুঁজে না পেয়ে তাঁরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। ছেলের সন্ধান পেতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আনোয়ার হোসাইন চিশতী জানান, আরিফের বাবার মাধ্যমে তিনি তার নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছেন। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং পরে শিক্ষার্থীদের খুঁজে পাওয়া গেছে। পড়াশোনার জন্য চাপ দিলে কোনো কোনো শিক্ষার্থী ভৈরব, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকার রেলস্টেশনে চলে যায়। আরিফের সন্ধানে বিভিন্ন রেলস্টেশনে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আরিফ ফিরে আসবে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আরিফের বাবা শহিদ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আরিফের কাছে মোবাইল ফোন না থাকায় প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। তবে তাকে উদ্ধারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost