
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসে রাখা চালের বস্তা থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার শান্তির মোড় এলাকার এ জে আর কুরিয়ার সার্ভিসে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য রাখা একটি চালের বস্তার ভেতরে অভিনব কৌশলে হেরোইন লুকিয়ে রাখা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তাটি থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করেন ডিবি পুলিশের সদস্যরা। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply