1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 8:40 pm

অসুস্থ যুবদল নেতা জহিরুলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা দিলেন মিঠন

মোহাম্মদ আবুল হাশেম, লামা (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 116 Time View

বান্দরবানের লামায় মেরুদণ্ডের হাড়ে অস্ত্রোপচার করা অসুস্থ যুবদল নেতা মো. জহিরুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা যুবদল সভাপতি মশিউর রহমান মিঠন।

সম্প্রতি মশিউর রহমান মিঠনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা জহিরুল ইসলামের বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া করেন।

জহিরুল ইসলাম লামা পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

সহযোগিতা প্রদান ও খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি জোসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোহাম্মদ ইব্রাহিম, বান্দরবান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মিরাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. আমির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া ও মো. আলম মিয়া এবং ৬ নম্বর রূপসীপাড়া ইউনিয়ন সাইবার দলের সভাপতি মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় নেতারা বলেন, অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের দুর্দিনে পাশে দাঁড়ানো মানবিক নেতৃত্বের পরিচয়। মশিউর রহমান মিঠনের পক্ষ থেকে এ সহযোগিতা অসুস্থ জহিরুল ইসলামের চিকিৎসায় সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, চিকিৎসাধীন জহিরুল ইসলামের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উপস্থিত নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost