1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 28, 2026, 6:02 am

বেলাবো বাজারে রিকশা-ভিবারটেকের দখলে রাস্তা, ভোগান্তিতে পথচারীরা

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
  • 10 Time View

নরসিংদীর বেলাবো বাজারের কলেজ রোড ও স্বর্ণপট্টি সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ভিবারটেকের অব্যবস্থাপূর্ণ পার্কিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব যানবাহন দাঁড় করিয়ে রাখায় সংকুচিত হয়ে পড়ছে চলাচলের পথ। বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।স্থানীয়দের অভিযোগ, শুধু মূল সড়ক নয়, পথচারীদের হাঁটার জন্য নির্ধারিত অংশও দখল করে রাখছেন চালকেরা। ফলে বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে কলেজ রোড ও স্বর্ণপট্টি সড়কে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই পাশে রিকশা ও ভিবারটেক দাঁড়িয়ে থাকায় রাস্তা সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সড়কের দুই পাশে যেখানে-সেখানে যানবাহন পার্কিংয়ের প্রবণতা বন্ধ করা জরুরি। পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত রাখার পাশাপাশি নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। এলাকাবাসীর প্রত্যাশা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost