1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 28, 2026, 6:02 am

বেলাবোতে বসতবাড়িতে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শাহিনুর আক্তার, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
  • 10 Time View

নরসিংদীর বেলাবোতে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, দুই নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় বেলাবো থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শরীফ মিয়া (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘলদীকান্দা এলাকায় শরীফ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী রেনু মিয়া (৪০), লাবলী বেগম (৩০) ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।লিখিত অভিযোগে শরীফ মিয়া দাবি করেন, ২৭ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে রেনু মিয়ার নির্দেশে লাবলী বেগমসহ কয়েকজন বাঁশের লাঠি, কাঠের ডাসা ও লোহার রড নিয়ে তাঁদের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করায় শরীফ মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫) ও মা আছিয়া বেগমকে (৪৮) মারধর করা হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রেনু মিয়ার সঙ্গে থাকা গামছা দিয়ে সুমি বেগমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় লাবলী বেগম তাঁর গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন খুলে নেন বলে অভিযোগ করেন শরীফ মিয়া। চেইনটির আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগকারীর দাবি। পরে আহত সুমি বেগম ও আছিয়া বেগমকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেলাবো থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন শরীফ মিয়া। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্যও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost