1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 8:16 pm

রাজশাহীতে ১০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
  • 116 Time View

রাজশাহীর দামকুড়া থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫১০ টাকাসহ মোসা. শিল্পি বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জনসাধারণের সহায়তায় দামকুড়া থানার জোতরাবন গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শিল্পি বেগম ওই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫১০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost