1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 27, 2026, 2:51 am

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৮

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
  • 2 Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশে নতুন করে ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৮। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost