1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 12, 2026, 1:11 am

মালয়েশিয়াকে গুঁড়িয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, নভেম্বর ৯, ২০২৬
  • 8 Time View

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পয়েন্ট টেবিলে রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ ও তাফিউল আলম তামিমের ৭ উইকেটে বড় জয় নিশ্চিত হয় টাইগার যুবাদের।  সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান করে ফরিদ হাসানের দল। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানে অল আউট হয় মালয়েশিয়া। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন আহসান। ১৩৩ বলে ১০টি চার ও ছয়টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৪৮ বলে ৪৫ রান করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রবিউল হাসান অনিক। মালয়েশিয়ার নাগিনেশ্বরন সাথনকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান ২টি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় মালয়েশিয়া। দলীয় ৯ রানে দুই ওপেনারকে হারায় দলটি। শামিল আকিল ২ বল খেলে শূন্য এবং আরেক ওপেনার আশরাফ মিকাইল ৭ বলে ২ রান করে আউট হন। দলীয় ১০ রানে অধিনায়ক দিয়াজ পাত্রো শূন্য রানে আউট হন। তবে মালয়েশিয়ার হয়ে দলের হাল ধরেছিলেন নাগিনেশ্বরন সাথনকুমারন। তিনি ৮১ বলে ৫০ রান করে আউট হন। মালয়েশিয়ার আর কোনো ব্যাটার সুবিধা করতে না পারলে ৯৮ রানে অল আউট হয়। বাংলাদেশের বোলিংয়ে আগুন ঝরান পেসার তাফিউল আলম তামিম। ডানহাতি এ মিডিয়াম পেসার ১৮ রান দিয়ে নিয়েছেন ৭টি উইকেট নেন। দুইটি উইকেট নেন রুবাই ইসলাম রিজোন এবং বাকি একটি উইকেট তুলেন আল রাফি।  এর আগে প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪১ রানে ৩ উইকেট এবং ২২৪ রানে ৮ উইকেট হারিয়ে কোনমতে দুশো পার হওয়ার শঙ্কায় পড়েছিল তরুণ ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান আহসান আল মুমিন। মাত্র ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের হার না মানা ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ এনে দেন তিনি। এ ছাড়া রবিউল হাসান অনিক (৪৫) ও আবদুল্লাহ আল মুহি (২২) কার্যকর অবদান রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost