1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 12:59 pm

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি হৃদয়ের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২৬
  • 3 Time View

সিলেট টেস্টে যখন দলের স্কোরবোর্ডে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ের ঘনঘটা, ঠিক তখনই উইকেটের একপ্রান্ত আগলে রেখে এক মহাকাব্যিক ইনিংস খেললেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে অবিশ্বাস্য দৃঢ়তা দেখিয়েছেন তিনি। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে অনন্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন এই তরুণ ব্যাটার।  প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। বাংলাদেশের হয়ে এই ঘটনা এবারই প্রথম। এদিন জোমেল ওয়ারিক্যানের করা ১০০তম ওভারের প্রথম থেকে এক রান নিয়ে বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন হৃদয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। পরের দুজন হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবার। এই তালিকার সবশেষ নামটা হৃদয়ের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২১ বলে ২১৩ রানে অপরাজিত আছেন হৃদয়। আর ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪৫ রান। ম্যাচের শুরু থেকেই বেশ কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল বাংলাদেশকে। দলীয় ২২ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নেন হৃদয়। একপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে অন্যপ্রান্ত আগলে রেখে অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।  তৃতীয় দিনের সকালে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে খেলা শুরু করলেও জোমেল ওয়ারিক্যানের স্পিন ঘূর্ণিতে মুশফিক ও লিটন দাস দ্রুত ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও টিকতে পারেননি। তবে চারপাশের এই উইকেটের পতনের মধ্যেও সাবলীলভাবে রান তুলতে থাকেন হৃদয়। শুরুতে ১০৯ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন এই ব্যাটার। এরপর ১৭১ বলে সেঞ্চুরির দেখা পান। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। শামার জোসেফ ও রোস্টন চেইসদের পেস ও স্পিন আক্রমণ মোকাবিলা করে তিন অঙ্ক পেরিয়ে আরও সামনে এগিয়ে যান। অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে গড়া ১১৭ রানের জুটি দলের ইনিংসকে শক্ত ভিত ওপর দাঁড় করায়। তাইজুল ২২ রান করে স্টাম্পড হয়ে ফিরলেও লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যান হৃদয়। ইনিংসের একপর্যায়ে পাঁজরে বলের আঘাত পেলেও নিজের দৃঢ় মনোবলে অবিচল থাকেন। দেড়শ রান পূর্ণ করার পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নেন হৃদয়। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের পূর্বের রেকর্ডও ভেঙে ফেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost