
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হোসেনের উদ্যোগে উপজেলার বাঘবেড় বাজারের আশপাশে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এ সময় উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখব।”
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply