1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 3:46 pm

চাটখিলে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

বেলাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • 20 Time View

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরাণপুর বাদশাহ বাড়ির আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরাণপুর বাদশাহ বাড়ির পশ্চিম পাশের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় পরাণপুর পূর্বপাড়া রয়েলস ও পরাণপুর জুনিয়র একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে পরাণপুর জুনিয়র একাদশ ১-০ গোলে পরাণপুর পূর্বপাড়া রয়েলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথির বক্তব্যে আনিছ আহমেদ হানিফ বলেন, আজকের ফাইনাল খেলা প্রমাণ করেছে, পরাণপুরের তরুণদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মাদক থেকে দূরে রাখে, শৃঙ্খলা শেখায় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তিনি আয়োজক পরাণপুর বাদশাহ বাড়িকে ধন্যবাদ জানিয়ে বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং তরুণদের পাশে থাকার আশ্বাস দেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost