1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 4:36 pm

নওগাঁয় ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • 22 Time View

নওগাঁ সদর মডেল থানাধীন কেডি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল-আমিন (২৬), পিতা মো. আব্দুল হামিদ, সাং ইকরতারা; মো. মেজবাহ হোসেন মুরাদ (২৪), পিতা মো. জামাল হোসেন, সাং চকদেব পশ্চিমপাড়া এবং মো. ইউসুফ আলী (২৪), পিতা মো. সিরাজুল ইসলাম, সাং চকএনায়েত মাষ্টারপাড়া। তাঁদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলায়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সহায়তায় জিজ্ঞাসাবাদে ওই তিন যুবক ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেও তাঁদের ইয়াবা সেবনের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost