1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 8, 2026, 2:53 pm

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • 16 Time View

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা ও সনদপত্র প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধরের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ ম মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন পঙ্কজ মারাক, দিলোয়ারা বেগম, মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, সমবায় কেবল অর্থ সঞ্চয় কিংবা ঋণ গ্রহণের মাধ্যম নয়; এটি মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির একটি কার্যকর সংগঠিত উদ্যোগ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সমবায় সমিতিগুলো স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ জন্য সমিতি গঠনের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, দায়িত্ববোধ ও নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সমবায় সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সদস্যদের নিয়মিত সঞ্চয়, নিজস্ব মূলধন গঠন, গঠনতন্ত্র অনুসরণ, হিসাব সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে অডিট সম্পন্ন করা জরুরি। আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে সমিতির প্রতি সদস্যদের আস্থা নষ্ট হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost