1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 2:05 am

পাকিস্তানের কাছে হেরে থামলো বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 55 Time View

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফল পক্ষে আসেনি। ১১১ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে আটকে রাখাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।বৃহস্পতিবার (১ অক্টোবর) এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ১৩ ওভারের ম্যাচ হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অন্যদিকে ৬ উইকেটের জয়ে স্বর্ণ পদকের লড়াইয়ে পৌঁছে গেছে পাকিস্তান।জাপানের নিশিনে আজ বৃষ্টির আশঙ্কা না থাকলেও ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ের চেয়ে সোয়া এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। সময় বাঁচাতে দুই ইনিংসই কমিয়ে আনা হয় ১৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ৪৫ রানেই হারায় চার উইকেট। সেখান থেকে দলের ইনিংস টেনে তোলেন হৃদয়। মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হৃদয়। লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মেহেদি হাসানের বলে ফিরে যান সাহিবজাদা ফারহান। এরপর নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানও উইকেট এনে দেন। রিশাদ হোসেনের বলে উসমান খান ফিরলে ৫৩ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

তবে এরপর ম্যাচের চিত্র বদলে দেন হাসান নাওয়াজ ও আব্দুল সামাদ। দুজনের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে দ্রুতই লক্ষ্যের কাছে পৌঁছে যায় পাকিস্তান।  এই জয়ে ফাইনালে উঠে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করেছে পাকিস্তান। আর বাংলাদেশের সামনে এখন ব্রোঞ্জ পদকের ম্যাচ। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। জয়ী দল শনিবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে সোনার পদকের জন্য। একই দিনে হবে হবে ব্রোঞ্জের লড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost