1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 6, 2026, 11:29 pm

নবাবগঞ্জে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সম্পাদকদের শিক্ষা বৈঠক

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • 22 Time View

দিনাজপুরের নবাবগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা ও দিনাজপুর অঞ্চল টিমের সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদ্য নির্বাচিত দিনাজপুর জেলা জামায়াতের আমির মুহাদ্দিস ড. এনামুল হক। উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মো. আবুল কাসেমের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান। বৈঠকে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের নিয়মিত অধ্যয়ন, আত্মগঠন, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। বৈঠকে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost