
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৪ গ্রাম গাঁজাসহ মোসা. রাজিয়া ওরফে রাজি (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক বিক্রির ১৫ হাজার ৯৩৯ টাকা জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে ওই এলাকার মৃত হায়দারের মেয়ে রাজিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৯৩৯ টাকা জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply