1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 1:05 am

সেঞ্চুরি করেই বিদায় সাদমানের, মিরাজকে হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • 13 Time View

দ্বিতীয় দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি পেলেন সাদমান ইসলাম। ওভারের দ্বিতীয় বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে ২ রান নেন সাদমান। তাতেই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরিটি পান এই ওপেনার। তার সেঞ্চুরিটি এসেছে ২২০ বলে। সাম্প্রতিক সময়টা এই ওপেনারের ভালো যাচ্ছিল না। ১৭ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাদমান। বাঁহাতি এই ওপেনারের প্রথম সেঞ্চুরি ২০২১ সালে, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। সেঞ্চুরিরর পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। এলবিডব্লিউর হয়েছেন অভিষিক্ত বিশপের বলে। রাউন্ড দ্য উইকেট থেকে মিডল ও অফ স্টাম্পের লাইনে লেংথ বল করেছিলেন বিশপ। বলটি পিচে পড়ে সামান্য সোজা হয়ে আসে। সাদমানের ব্যাট মিস করে লাগে প্যাডে। ফলে তার এক বছর পাওয়া সেঞ্চুরির ইনিংস থামল ১০৫ রানে। এরপর দলের চাপ বাড়িয়ে ফিরেছেন মিরাজও। জোমেল ওয়ারিক্যানের আর্ম বলে বোল্ড হয়েছেন ১৫ রান করা মিরাজ। তাতে লিটনের সঙ্গে ৩২ রানের জুটি ভেঙেছে তার। লিটনের সঙ্গী এখন নাঈম হাসান। বাংলাদেশের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান। এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতায় একাধিকবার খেলায় বিঘ্ন ঘটেছিল। শেষ পর্যন্ত খেলা হয়েছে ৭৪ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৩ রান। আজ আর ৮ রান যোগ করতেই স্বাগতিকরা দুই উইকেট হারাল। ফলে সাদমানের সেঞ্চুরিটাও ঠিক স্বস্তিতে থাকার উপলক্ষ্য দিতে পারেনি!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost