1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 6:45 pm

১১৯ বছরের পুরোনো লজ্জার রেকর্ডের মুখে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • 44 Time View

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটাররা যেন একটার পর একটা ধাক্কা খেয়েই চলেছেন। তিন বিভাগেই তাদের পারফর্ম্যান্স ম্লান। তবে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে ব্যাটিং। চলতি টেস্ট সিরিজে এখন পর্যন্ত কোনো সম্পূর্ণ ইনিংসেই ২০০ রান করতে পারেননি তারা। এই ব্যর্থতা শুধু ম্যাচ হারানোর বিষয় নয়, ইতিহাসের এক বিরল লজ্জার দিকেও ঠেলে দিচ্ছে দলকে। তিন টেস্টের সিরিজে পাকিস্তানের ব্যাটিং এতটাই বিবর্ণ যে কোনো ইনিংসেই দ্বিশতক ছুঁতে পারেননি। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও থেমেছে মাত্র ১৩৩ রানে। প্রথম দুই টেস্টেও বড় কোনো সংগ্রহ গড়ে ওঠেনি। এমন পরিস্থিতি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বশেষ দেখা গিয়েছিল ১৯০৭ সালে। তখন ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা তিন টেস্টের সিরিজে কোনো সম্পূর্ণ ইনিংসেই ২০০ রান করতে পারেনি। তাদের সর্বোচ্চ ছিল ১৭৮। পাকিস্তানের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও যদি ২০০ না আসে, তাহলে ১১৯ বছর পর আবারও একই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটবে। বর্তমানে তারা ৫২ রানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং করছে এবং ইনিংস ব্যবধানে হার এড়াতে চাই ২৬৮ রান। তবে লজ্জার রেকর্ড এড়াতে অন্তত ২০০ রান দরকার। অর্থাৎ আরও ১৪৮ রান যোগ করতে পারলেই এই ইতিহাস এড়ানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost