1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 3:22 am

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, আগস্ট ১৫, ২০২৬
  • 52 Time View

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধির মরদেহ উদ্ধার করা হয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এদিন রিধিকা রিধিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে।’ তিনি আরও জানান, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’ মডেল হিসেবে কাজ করতেন রিধিকা। নাটকে অভিনয়ও করতেন। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost