1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 1:04 am

এবার আইনি নোটিশ, তানজিন তিশাকে দুই দিনের আল্টিমেটাম

বিনোদন প্রতিবেদক
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
  • 16 Time View

এই মুহূর্তে অভিনেত্রী তানজিন তিশার জীবনে সবচেয়ে অপ্রিয় শদটি যেন শাড়ি। কেননা বারো হাতি সেলাইহীন পোশাকটি ঘিরে একের পর এক আইনি জটিলতায় ফাঁসছেন তিনি। এবার পেলেন আইনি নোটিশ। দুই দিনের আল্টিমেটাম দেওয়া হলো অভিনেত্রীকে।  শাড়িকাণ্ডে তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করা ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এবার মানহানি ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগ এনে তিশার বিরুদ্ধে পাঠিয়েছেন আইনি নোটিশ। আজ বুধবার  সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়। এরইমধ্যে ঢাকা মেইলের প্রতিবেদকের হাতে এসেছে নোটিশের কপি। নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। এতে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। ওই বার্তায় তিনি বলেন, “ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবনে”। পরে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশ করে তার সম্মানহানি করা হয় বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। নোটিশে বলা হয়, তিশা তার পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি করেছেন। সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাদের পেশাগত পরিচয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করে মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া অনুমতি ছাড়া ছবি প্রকাশ করাকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে অভিনেত্রীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost