1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 11:43 pm

লিটনকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, আগস্ট ১, ২০২৬
  • 66 Time View

দীর্ঘদিন ধরে চোটের যন্ত্রণায় ভুগছিলেন। বাঁ পায়ের কাফে আঘাত পেয়ে মাঠের বাইরে ছিলেন লিটন কুমার দাস। সেই আঘাত এখন প্রায় সেরে উঠেছে। পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো সাড়া পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আবার দলে ডাক দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে জানিয়েছে, গত জুন থেকে চোটের কারণে মাঠ থেকে দূরে থাকা ৩১ বছর বয়সী লিটন পুনর্বাসন কর্মসূচিতে সন্তোষজনক অগ্রগতি দেখিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। দলের সঙ্গে যোগ দিতে তিনি রোববার অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা দেবেন। টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল প্রস্তুতিমূলক একটি ম্যাচ খেলবে। আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। লিটনের ফিরে আসা বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। তার অভিজ্ঞতা ও উইকেটরক্ষণ দক্ষতা টেস্টে দলকে আরও শক্তিশালী করতে পারে বলে আশা করছেন অনেকে।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান, লিটন কুমার দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost