1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 26, 2026, 1:43 am

আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • 27 Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৫৫) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বিশ্বাস পাড়ার কাটাখালী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী ওসমানপুর বিশ্বাস পাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে হাসেম আলী নিজ ফসলি জমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কাটাখালী মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।নিহতের স্ত্রী তাহমিনা বেগম বলেন,  বিকেলে সার দিতে মাঠে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সকালে মাঠে গিয়ে দেখি উনার মরদেহ পড়ে আছে।” পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহের পেট ও উরুতে বেশ কিছু ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর নিহতের শরীরের ওই অংশগুলোর মাংস শিয়ালে খেয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost