1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 25, 2026, 3:47 am

বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, জুলাই ১৫, ২০২৬
  • 53 Time View

বাংলাদেশ দলকে ১৭১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে জিম্বাবুয়ে। জয় পেতে হলে ১২০ বলে ১৭১ রান করতে হবে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং ক্রিকেট খেলে জিম্বাবুয়ে। এক উইকেটে ৭৫ রান করার পর ৪১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় স্বাগিতক জিম্বাবুয়ে। একটা পর্যায়ে ৪ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১৩৯ রান। এরপর কোনো রান যোগ করার আগেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।  তবে ব্রেন বেনেট, ব্রাড ইভান্স ও সিকান্দর রাজার ঝড়ো ব্যাটিংয়ে ১২০ বলে ৬ উইকেট হারিয়ে ১৭০রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট নেন নাহিদ রানা। ৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।  জিম্বাবুয়ে চলতি সফরে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও জিততে পারেটি টাইগাররা। ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে হেরে যায় ২৫ রানে। সিরিজ বাঁচাতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় বাংলাদেশ। হেরে যায় মাত্র ১৩ রানে। হোয়াইটওয়াশ এড়াতে নেমে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৯৯ রানে অলআউট করে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। একমাত্র টেস্ট আর প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করার পর; তৃতীয় ওয়ানডেতে সান্তনার জয় পায় বাংলাদেশ। আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই সিরিজে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যাওয়া বাংলাদেশ দল চাইবে অন্তত টি-টোয়েন্টি সিরিজ জিতে বাড়ি ফিরতে। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost