1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 23, 2026, 10:40 pm

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
  • 53 Time View

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটু পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একইসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা, যুগ্ম মহাসচিব, সংসদের চিফ হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন। এর পরই রিজভী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন ঘোষণা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, বেগম সেলিমা রহমান। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ জিকে গউছ, আশরাফ উদ্দিন নিজান, রকিবুল ইসলাম বকুল প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost