1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 7:23 pm

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • 17 Time View

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ কেওড়া জল ও প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়। আজ সোমবার (২৪ আগস্ট) গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে গাংনী বাজারের নান্না বিরানি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নান্না বিরানি হাউজে কেওড়া জল ব্যবহার করে খাবার তৈরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে সেখানে বিপুল পরিমাণ কেওড়া জলের বোতল পাওয়া যায়। অভিযানকালে ৬০০টির বেশি বোতল কেওড়া জল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে সেগুলোকে ধ্বংস করা হয়। এ ছাড়া মেসার্স সোহাগ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে প্রায় চার বস্তা ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের বিনামূল্যে সরবরাহ করেন। অভিযোগ রয়েছে, বিনামূল্যে সরবরাহ করা এসব ওষুধই বিভিন্ন দোকানে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। অন্যদিকে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় কার্নিভাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, ক্যাবের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‌্যাব-১২-এর একটি দল। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost