1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 11:46 pm

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ১, ২০২৬
  • 56 Time View
Oplus_16908288

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা পিকআপ চালক, হেলপার এবং যাত্রী ছিলেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম লুৎফর রহমান। পেশায় মাছ ব্যবসায়ী লুৎফর ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। ওসি শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁয় মাছ বিক্রি করে ফিরছিল। সকাল ১০টার দিকে মহাসড়কের কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক-হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ওসি বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত বাকিদের নামপরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost