1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 7:21 pm

আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • 14 Time View

আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। শেষ হবে ১৫ এপ্রিল। সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।  বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত ১৪ মে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষাবোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। ফলাফল ঘোষণা করা হয় গত ১০ আগস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost