1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 11:43 pm

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ফেসবুক পেজ হ্যাক, অনাকাঙ্ক্ষিত পোস্ট নিয়ে দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ১২, ২০২৬
  • 58 Time View

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অননুমোদিত নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পেজটি থেকে প্রকাশিত অনাকাঙ্ক্ষিত পোস্ট, বার্তা (মেসেজ) ও অন্যান্য কার্যক্রমের সঙ্গে জেলা প্রশাসনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজটি সাময়িকভাবে অননুমোদিত নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এ সময় পেজ থেকে যেসব অনাকাঙ্ক্ষিত পোস্ট, বার্তা বা অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়েছে, সেগুলোর দায় জেলা প্রশাসনের নয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সাময়িকভাবে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পেজটি থেকে অননুমোদিতভাবে প্রকাশিত কোনো বক্তব্য, পোস্ট বা বার্তাকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ অননুমোদিত নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনায় সরকারি তথ্যের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য যাচাইয়ের বিষয়টি নতুন করে সামনে এসেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন জানিয়েছে, পেজটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost