1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 23, 2026, 11:23 pm

মাদকের ভয়াল থাবা ও বাল্যবিবাহ রোধে আলমডাঙ্গায় ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • 21 Time View

৬৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজারের বেশি অভিভাবকের কাছে শুভেচ্ছা পত্র

মাদকের ভয়াল থাবা থেকে ছাত্রসমাজকে দূরে রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলাব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। রোববার সকালে উপজেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৯ হাজারের বেশি অভিভাবকের কাছে এ কর্মসূচির অংশ হিসেবে শুভেচ্ছা পত্র পৌঁছে দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি কলেজ ও ৫টি মাদ্রাসা রয়েছে। সকাল ৭টায় মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, মুন্সীগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজল রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাছিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের জেলা, উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক শুভেচ্ছা পত্র বিতরণ করেন।চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রশাসন ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে সমাজের নানা নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।” তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষক ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost