1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 28, 2026, 12:01 pm

মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬
  • 35 Time View

প্রতিপক্ষ ছিল তুলনামূলক দুর্বল, তাই চোখ ছিল জয়ের পাশাপাশি কতটা দাপট দেখাতে পারে আর্জেন্টিনা সেদিকেই। গোলের বন্যা না হলেও পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে স্বস্তির জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর শেষদিকে লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিক যেন জয়ে যোগ করেছে বাড়তি উজ্জ্বলতা। ফিফা বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে প্রথম গোল করেন জিওভানি লো সেলসো। এরপর লাউতারো মার্টিনেজ ব্যবধান আরও বাড়ান। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও শেষদিকে লিওনেল মেসির দারুণ এক ফ্রি-কিকে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তাতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখানো বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপপর্ব শেষ করল শতভাগ সাফল্য নিয়ে। লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। তবুও প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় লিওনেল স্কালোনির দল। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো।  এরপর ৩১ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাওতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ৫৫ মিনিটে ডান দিক থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে গোল করে ব্যবধান ২-১ করেন বদলি খেলোয়াড় মুসা আল-তামারি। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা। তবে জর্ডানের সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। তার উপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণে আবারও গতি ফিরে আসে। ম্যাচের ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন তিনি। এরপর নিজেই ফ্রি-কিক নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ৩-১ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন। চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন একটি অনন্য রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোলের দেখা না হলে ৩-১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে পা রাখে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপপর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ। অন্যদিকে টানা তিন পরাজয়ে বিশ্বকাপের অভিষেক অভিযান শেষ হলো জর্ডানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost