1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 12, 2026, 5:36 pm

মুক্তির এক মাস পর ‘প্রিন্স’ -এর সেন্সর স্থগিত

বিনোদন প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • 53 Time View

অনুমোদনহীন দৃশ্য ও গান যুক্ত করার অভিযোগে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফলে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত  সারা দেশে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ থাকবে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে।

এসব কারণে বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে।  অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ নামের একক গান সিরিজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি বোর্ড কর্তৃক পূর্বে কর্তনকৃত দৃশ্য—চাপাতি দিয়ে একজনের হাত কর্তন, গলার রগ কেটে ফেলার দৃশ্য এবং মেয়েদের অশালীন ও অরুচিকর পোশাক ও অঙ্গভঙ্গির দৃশ্য আবার সংযোজন করাই এই স্থগিতাদেশের মূল কারণ। রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, টলিউড নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost