1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 1:57 am

হাসানের ফাইফার, বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েই থামল উইন্ডিজরা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • 20 Time View

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়েছে। শুরুতে বিপর্যয় কাটিয়ে বড় স্কোর গড়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা এই সংগ্রহেই থামে। তবে রোস্টন চেজের নেতৃত্বাধীন দল বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রথম দিন শেষে ২৩৫ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও ১২১ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় তারা। সবচেয়ে বড় অবদান রাখেন আমির জাঙ্গু। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে তিনি ১৩৩ রানের ইনিংস খেলেন। ১৩ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসে শুরুর ধাক্কা সামলে কেভিন উইকহামের সঙ্গে চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়েন জাঙ্গু। উইকহাম ৬১ রান করে গতকালই আউট হন। জাস্টিন গ্রিভসও ফিফটির দেখা পান। দ্বিতীয় দিনের শুরুতে হাসান মাহমুদ জাঙ্গুকে বোল্ড করে দিনের প্রথম শিকার তুলে নেন। ২৬৪ রানে পঞ্চম উইকেট পতনের পর পরের বলেই রোস্টন চেজকে লিটন দাসের গ্লাভসে ধরিয়ে দেন হাসান। এরপর জশুয়া বিশপকে ২৩ রানে লিটনের দারুণ স্টাম্পিংয়ে ফেরান তিনি। গ্রিভস ৫১ রানে মিরাজের বলে বোল্ড হলে ৩০১ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফের বিদায়ে ৩২৩ রানে নবম উইকেট পতন ঘটে। শেষ উইকেটে জোমেল ওয়ারিক্যান ও জেডন সিলস ৩৩ রান যোগ করে সংগ্রহকে সাড়ে তিনশোর ঘরে নিয়ে যান। ওয়ারিক্যান ২৭ রানে অপরাজিত থাকেন। মিরাজের বলে সিলস আউট হলে ইনিংস শেষ হয়। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৯০ রান খরচ করে ৬ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার। টেস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে তিনি সবচেয়ে বেশিবার (পাঁচবার) ফাইফারের দেখা পেলেন। মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost