1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 3:08 pm

পকেটমারের পকেটে পাওয়া গেলো আইফোন-১৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬
  • 33 Time View

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিফুজ্জামান। তার সঙ্গে ছিলেন এএসআই রমেন কুমার সরকার, এএসআই রনজু আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স। পুলিশ আরও জানায়, সন্দেহজনকভাবে আটক করার পর ফারুক হোসেনের দেহ তল্লাশি চালিয়ে আইফোন-১৪সহ মোট তিনটি স্মার্টফোন এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা পকেটমারির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পকেটমার চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost