
উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) গেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ সময় তাঁরা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন। শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন, যেন তিনি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দ্রুত সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দেন।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply