1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 3:04 am

বাংলাদেশের বিপক্ষে আফগানদের ৫ ম্যাচের সূচি ও স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • 55 Time View

এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এবার আফগানিস্তানের ফিউচার স্টার্স দলের মুখোমুখি হতে যাচ্ছে। আসন্ন এসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপকে সামনে রেখে এই পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজের আয়োজন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছাবে। এরপর আফগানিস্তান ফিউচার স্টার্সের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে। ম্যাচগুলোর তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩, ১৬, ১৮, ২১ ও ২৩ অক্টোবর।

এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ দল নিজেদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার সুযোগ পাবে। একই সঙ্গে আফগান তরুণদের আক্রমণাত্মক খেলার ধরন মোকাবিলা করে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করবে তারা।

আফগানিস্তান ফিউচার স্টার্সের স্কোয়াড- ফরিদ জাদরান, সুবহান আলি, নোমান সোলারজি, ফয়সাল মুবারিজ, তাহের সারওয়ারি, আবিদুল্লাহ আবিদ, হামজা আলিখিল, আমির হামজা, সামি মুবারিজ, মোহাম্মদ আলি, লুতফুল্লাহ, আব্দুল্লাহ হামদার্দ, ইমরান মোহাম্মদি, নূর আলি নিয়াজাই। রিজার্ভ- হাইবাত খান, হিকমাতুল্লাহ ও বিলাল সুলিমানখিল।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সূচি:

১৩ অক্টোবর: প্রথম ম্যাচ
১৬ অক্টোবর: দ্বিতীয় ম্যাচ
১৮ অক্টোবর: তৃতীয় ম্যাচ
২১ অক্টোবর: চতুর্থ ম্যাচ
২৩ অক্টোবর: পঞ্চম ম্যাচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost