1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 7, 2026, 3:05 am

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
  • 94 Time View

১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। ১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠল ডমিনিকান রিপাবলিকের মাথায়। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন দেশটির প্রতিনিধি জোহেইরি মোলা দোমিঙ্গেস। বিশ্বমঞ্চে জয়ের আগে নিজ দেশেও সাফল্য পেয়েছিলেন জোহেইরি মোলা। ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫’-এর মুকুট জিতে বিশ্ব আসরের টিকিট পেয়েছিলেন তিনি। এবার ১১১ প্রতিযোগীর লড়াই শেষে সেই সাফল্যকে আরও বড় করে তুললেন এই সুন্দরী।জোহেইরি মোলার পরিচয় শুধু মডেল হিসেবে নয়। তিনি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য কাজ করতে ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি উদ্যোগও পরিচালনা করেন তিনি।এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা হয়।গ্র্যান্ড ফাইনালে প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। ফাইনালের শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৪০ প্রতিযোগীর নাম। এরপর ধাপে ধাপে সেরা ২০, সেরা ১২ এবং সেরা ৬ জনের নাম ঘোষণা করা হয়। সেরা ৬ প্রতিযোগীকে নিয়ে চলে একাধিক পর্ব। সবশেষে বিচারকেরা তাঁদের বিভিন্ন প্রশ্ন করেন। এরপরই ঘোষণা করা হয় এবারের বিশ্বসুন্দরীর নাম। ১৯৫১ সালে যুক্তরাজ্যে এরিক মর্লের হাত ধরে যাত্রা শুরু করে মিস ওয়ার্ল্ড। ৭৫ বছর ধরে চলা এই প্রতিযোগিতা এখন বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। প্রতিবছর কয়েকটি ধাপে প্রতিযোগীদের বাছাই করা হয়। প্রাথমিক পর্বের বিভিন্ন চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চের নানা আয়োজনের মাধ্যমে তাঁদের যোগ্যতা ও পারফরম্যান্স যাচাই করেন বিচারকেরা। এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামে। এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্যদিকে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এবারের প্রতিযোগিতায় মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়। এগুলো হলো আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাস পর্বে প্রাথমিকভাবে নিজ মহাদেশে সেরা ছয়ে থাকলেও মূল পর্বে সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost