1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 5:33 am

প্রথম সেশনে ৪ উইকেট নিল বাংলাদেশ, ধাক্কা কাটিয়ে উঠছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
  • 31 Time View

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম সেশন দারুণ কেটেছে বাংলাদেশের। তানজিদ হাসান স্লিপে স্টিভেন স্মিথের ক‍্যাচ নিতে পারলে সেশন হতে পারত আরও ভালো।প্রথম দুই ঘণ্টায় কেবল ২২ ওভার বোলিং করতে পেরেছে বাংলাদেশ। এই সময়ে নিতে পেরেছে চারটি উইকেট। ২২ বছরের মধ‍্যে ডারউইনে প্রথম টেস্টের প্রথম সেশনে অস্ট্রেলিয়া করতে পেরেছে ৭৪ রান। এই মুহূর্তে বাংলাদেশের বড় বাধা স্টিভ স্মিথ।  অস্ট্রেলিয়ার রান এখন ৪ উইকেটে ১০৬।  ২ রানে তানজিদের হাতে জীবন পেয়ে রান তুলছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৭ রানে কটবিহাইন্ডের জোরাল আবেদন থেকে বাঁচেন তিনি। বল যে ব‍্যাট স্পর্শ করেনি, তা যেন বিশ্বাসই হচ্ছিল না বাংলাদেশের ফিল্ডারদের। এর আগে দুই ওপেনারকে বিদায় করেন হাসান মাহমুদ। ২০ বলে ১ রান করা মার্নাস লাবুশেনের ভোগান্তির ইতি টানেন ইবাদত হোসেন। লাঞ্চের আগে শেষ বলে ক‍্যামেরন গ্রিনকে বিদায় করেন তাসকিন আহেমদ।ম‍্যাচের আগে ভাবা হচ্ছিল টস জয়ী অধিনায়ক ফিল্ডিং নেবেন। কিন্তু প‍্যাট কামিন্স নেন ব‍্যাটিং। সে সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, টস হেরে ভালোই হয়েছে। প্রথম সেশনে বোলাররা অন্তত সেটা প্রমাণ করতে পেরেছেন। গতিময় পেসার নাহিদ রানা ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অনুপস্থিতির পরও পেস বোলিংয়ে উন্নতির ছাপ রাখতে পেরেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost