1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 28, 2026, 1:32 pm

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬
  • 34 Time View

জর্ডানের বিপক্ষেও গোল করলেন লিওনেল মেসি। আর এই একটি গোলেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে ফেললেন আর্জেন্টিনার এই মহাতারকা। টানা সাত ম্যাচে গোল করে ভেঙে দিলেন ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর রেকর্ড। ১৯৭০ সালে জাইরজিনিও বিশ্বকাপের সবগুলো ম্যাচে গোল করেছিলেন। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয়টি ম্যাচে গোল করার সেই অবিশ্বাস্য কীর্তি তাকে ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে। সেই ব্রাজিল দলটি সেবার তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল। মেসির এই যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেই আসরের শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে জাইরজিনিও ও ফ্রান্সের জাস্ট ফঁতেইঁয়ের সঙ্গে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে নাম লেখান। আর জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড একা নিজের করে নিলেন মেসি। উল্লেখ্য, ফঁতেইঁ একই আসরে টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। জাইরজিনিও ও মেসি ভিন্ন ভিন্ন আসরে এই কীর্তি গড়েছেন। তবে সাত ম্যাচের মাইলফলক এখন শুধুই মেসির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost